ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, সমাজ পরিবর্তনে আলেমরাই অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। সমাজে যত ধরনের সমস্যা রয়েছে তা থেকে উত্তরণে মসজিদের ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
রাজধানীর আশকোনাস্থ হাজী ক্যাম্পে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে ইসলাম শীর্ষক কর্মসূচির আওতায় ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আলেম-ওলামা, ছাত্র-শিক্ষক ও সুশীল সমাজের করণীয়’ সম্পর্কে আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর আলহাজ্ব মিজবাহুর রহমান চৌধুরী, হজ্ব অফিসের পরিচালক (অতিরিক্ত সচিব) বজলুল হক বিশ্বাস প্রমুখ।
