‘দেশে বর্তমানে কলুষিত রাজনীতির বিস্তার চরম পর্যায়ে পৌঁছেছে। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করলে পরিণাম শুভ হবে না। সরকারকে এজন্য চরম মাশুল দিতে হবে।’ শনিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীরসাহেব চরমোনাই এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে সাধারণ মানুষ দুর্দশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে সকল নাস্তিক ব্লগারকে গ্রেপ্তার ও ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন পাস না করলে জনতা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ে অগ্রসর হবে।
