গতকাল শনিবার প্রেসক্লাব মধুখালীর এক আলোচনা সভা টাওয়ার বিল্ডিংএ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এ, কে, এম ইলিয়াস সিদ্দিকী। আলোচনা শেষে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি এ, কে এম ইলিয়াস সিদ্দিকী (যুগান্তর) ও সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া (মধুখালী কণ্ঠ সম্পাদক)। কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মো. আবুল হাসেম (দৈনিক ফরিদপুর), যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মন্নু (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক বি কে সিকদার সজল (সমকাল), অর্থ সম্পাদক মো. মতিয়ার রহমান মিঞা (আজকালের খবর), প্রতিষ্ঠান উন্নয়ন সম্পাদক নির্মল কুমার দাস (লোকসমাজ), নির্বাহী সদস্য অ্যাড. মানিক মজুমদার (সংবাদ), শাহ্ মো. ফারুক হোসেন (ইত্তেফাক), কামরুজ্জামান (দৈনিক মাতৃকণ্ঠ), শাহ্ কুতুবুজ্জামান (মধুখালী বার্তা) ।
