একই পরিবারের পাঁচজনের কাল শাহাদাত্বার্ষিকী

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:২৮
আগামীকাল ১৫ এপ্রিল একই পরিবারের ৫ জনের ৪২তম শাহাদাত্বার্ষিকী। এ উপলক্ষে কোরানখানি, মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তত্কালীন রংপুর জেলার সৈয়দপুর রেলওয়ে সরকারি বাসভবনে ১৯৭১ সালের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর বিহারীদের বর্বরোচিত আক্রমণে প্রজন্ম ৭১-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমানের পিতা প্রকৌশলী ফজলুর রহমান, মা হোসনে আক্তার এবং বড় তিন ভাই যথাক্রমে মোস্তাফিজুর রহমান মজনু, হাসিনুর রহমান হিরন এবং আজিজুর রহমান বাবু শহীদ হন।