বিড়ি শিল্প বন্ধের ষড়যন্ত্র এবং বৈষম্যমূলক শুল্ক নীতির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বিকালে সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দ জাকিয়া নূর লিপির বাসার সামনে মানববন্ধন করেন হাজারো বিড়ি শ্রমিক।
এ সময় বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশন কিশোরগঞ্জ শাখার যুগ্ন-সাধারন সম্পাদক আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক বজলুর রহমানসহ আরও অনেেক।
আরও পড়ুন: ‘৫০ কোটি টাকা পেলে মোদীকে খুন করবো’, বিএসএফ জওয়ানের হুমকি!
সমাবেশে বক্তারা বলেন, বিড়ি শিল্পের সঙ্গে প্রায় ২০ লাখ নারী-পুরুষের কর্মসংস্থান জড়িত। এ শিল্প যদি বন্ধ করে দেওয়া হয় তবে অনেক পরিবার বেকার হয়ে যাবে। ব্রিটিশ আমেরিকান কোম্পানি টোবাকো’র চক্রান্ত এটি। বর্তমানে যেভাবে সিগারেটের দাম বৃদ্ধি পাচ্ছে, এ অবস্থায় বিড়ি শিল্প না থাকলে গ্রামের এবং সাধারণ মানুষের পক্ষে ধূমপান করা কষ্টকর হয়ে পড়বে।
ইত্তেফাক/জেডএইচডি
