ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নসহ ২ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ঠাকুরগাঁও জেলা শাখা। সোমবার দুপুরে শহরের সমবায় মার্কেটে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন মামুনুর রশিদ, কামরুজ্জামান,সইদুল ইসলাম, মনজুরুল ইসলাম, ফেরদৌসী বেগম, সাদেকুল ইসলাম ও আরমান হোসেন।
