পাইকগাছায় ডিজেল সংকটে বিঘ্নিত বোরো চাষ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৩১
খুলনার পাইকগাছা ও আশপাশ এলাকায় ভরা মৌসুমে ডিজেল সংকটে পড়েছেন বোরো চাষীরা। তবে এমন সংকটের মূল কারণ কি তা জানা না গেলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন টানা হরতালের কারণে ডিজেল সংকটে পড়েছে তারা। অন্যদিকে চাষীরা বলছেন অতিমুনাফা লোভীরা হরতালের অজুহাত দেখিয়ে অধিক মুনাফা লুটে নিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিনের টানা হরতালের কারণে পাইকগাছাসহ উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উপ-শহর কপিলমুনিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বৃদ্ধি পায়। যার প্রভাব পড়েছে বোরো আবাদের উপর। বোরো উত্পাদনে সেচ-এর প্রধান উপাদান ডিজেল এখন শূন্যের কোটায়। যা বাজারের কোথাও পাচ্ছেন না সংশ্লিষ্ট কৃষকরা।