গতকাল সোমবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর বাজারে ইভটিজিংয়ের অভিযোগে আব্দুর রহমান অনিক (২২), সোলায়মান হোসেন রিফাত (২০) ও শামীম হোসেন (১৯) নামে তিন কলেজ ছাত্রকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ সাজা প্রদান করেন।
