টালিউডের মুকুটহীন রাজা প্রসেনজিত্ আত্মজীবনী লিখছেন। আনন্দবাজার পাবলিকেশন্সের সাথে এরই মধ্যে এই নায়কের কথাও হয়েছে। ধারাবাহিকভাবে বিভিন্ন পত্রিকায় লেখা শুরু করেছেন। তবে তার আত্মজীবনীতে কতটা ব্যক্তিজীবনের স্পর্শ থাকবে তা জানতে চাইলে তিনি ইত্তেফাককে বলেন, ‘কতটা থাকবে বা থাকবে না তা বলতে পারবো না। তবে যা লিখছি আর লিখবো তার একরত্তিও মিথ্যে থাকবে না।’
বর্তমান কাজ প্রসঙ্গে বলেন, ‘লেখালেখিটাও নতুন করে করছি। আর যা নিয়মিত করি, তাই করছি। সৃজিতের নতুন একটি ছবির কাজে মিসর ঘুরে এলাম। সেখানে বেশ কটি সিকোয়েন্সের কাজ হলো। আশা করছি এই ছবিটিও ভাল লাগবে।’
