জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাবে বংলা বর্ষবরণ করা হয়। মুড়ি মুড়কি, খৈ-বাতাসা ও পান্তা ইলিশে প্রাতঃরাশ, শিশুদের গান, পুতুল নাচ, দেশ বরেণ্য শিল্পীদের লোকসঙ্গীত, লালনগীতি, ভাওয়াইয়া ও দেশি গানের বর্ষবরণ উত্সব সবাইকে মুগ্ধ করে। দুপুরে আয়োজন করা হয় দেশীয় খাবারের বিশেষ ভোজ। প্রেসক্লাব সদস্যদের ছেলেমেয়েদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ এসো’ গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
সকাল সাড়ে ৮ টায় ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ অনুষ্ঠানের উদ্বোধন করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন রুমানা ইসলাম, শিল্পী বিশ্বাস, শেখ হেমায়েত, রিঙ্কু, খয়বর উদাস বাউল ও তার দল। কুমিল্লার লোক ঐতিহ্য পাপেট শো’র পুতুল নাচ দর্শক-শ্রোতাদের আবিষ্ট করে রাখে।
