আজকের অনুষ্ঠান

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৪১
মঙ্গলবার বঙ্গবন্ধু পরিষদ: মুজিবনগর দিবস উপলক্ষে বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা। পরিবেশ বাঁচাও আন্দোলন: সিরডাপ মিলনায়তনে সকাল ১০টা ১৫ মিনিটে ‘রেলের দীর্ঘস্থায়ী উন্নয়নে করণীয়: প্রেক্ষিত রেল কারখানা’ শীর্ষক মতবিনিময় সভা। সামপ্রদায়িকতা বিরোধী সাংবাদিক মঞ্চ: সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্যাতন-নিপীড়ন বন্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় সমাবেশ। দেশপ্রেমিক জনগণের মঞ্চ:পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিকাল ৩টায় ‘নির্বাচন কমিশন গণতন্ত্রের পথে মূল বাধা’ শীর্ষক আলোচনা সভা।