জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বিজ্ঞান প্রস্তুতি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:২৪
অধ্যায়: ৯ (বর্তনী ও চলতড়িত্) জ্ঞানমূলক: ১। বিদ্যুত্ প্রবাহের একক কী? ক) কুলম্ব খ) অ্যাম্পিয়ার গ) ভোল্ট ঘ) জুল উ: খ ২। পর্যাবৃত্ত প্রবাহের উত্স কোনটি? ক) ব্যাটারী খ) ডিসি জেনারেটর গ) জেনারেটর ঘ) কোষ উ:গ ৩। অপটাবৃত্ত প্রবাহের উত্স কোনটি? ক) জেনারেটর খ) ব্যাটারী গ) ট্রান্সমিটার ঘ) পাওয়ার প্ল্যান্ট উ: খ ৪। বাড়িঘরের বিদ্যুত্ লাইনে কোন বিদ্যুত্ ব্যবহার করা হয়? ক) অপর্যাবৃত্ত খ) পর্যাবৃত্ত গ) স্থির প্রবাহ ঘ) অপরিবর্তী উ: খ ৫। এক মিলি অ্যাম্পিয়ার সমান কত? ক) ১০-৩ অ্যাম্পিয়ার খ) ১০৩ অ্যাম্পিয়ার গ) ১০-৫ অ্যাম্পিয়ার ঘ) ১০-৪ অ্যাম্পিয়ার উ:ক ৬। বাংলাদেশের পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে? ক) ৩০ বার খ) ৫০ বার গ) ৬০ বার ঘ) ৭০ বার উ: খ ৭। রোধের এসআই একক কী? ক) ওহম খ) শান্ট গ) অ্যাম্পিয়ার ঘ) ভোল্ট উ: ক ৮। কোন পরিবাহকের রোধ কম হলে কী ঘটবে? ক) কম বিদ্যুত্ প্রবাহিত হবে খ) বেশি বিদ্যুত্ প্রবাহিত হবে গ) বিদ্যুত্ প্রবাহ বন্ধ হয়ে যাবে ঘ) বিদ্যুত্ প্রবাহের দিক পরিবর্তন হবে উ: খ ৯। তড়িত্ প্রবাহ কয় প্রকার? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ উ:ক ১০। তড়িত্ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলে? ক) তড়িত্ বর্তনী খ) বৈদ্যুতিক যন্ত্র গ) রোধ ঘ) প্রবাহ তার উ: ক ১১। অ্যামিটারের ঋণাত্মক সংযোগ প্রান্তটি কোন রং-এর? ক) কালো খ) লাল গ) হলুদ ঘ) সাদা উ: ক ১২। বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়? ক) ৫ অ্যাম্পিয়ার খ) ১০ অ্যাম্পিয়ার গ) ১৫ অ্যাম্পিয়ার ঘ) ২০ অ্যাম্পিয়ার উ:ক ১৩। সিরিজ বর্তনীতে সবগুলো বাল্বের জন্য কয়টি সুইচ থাকে? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি উ: ক ১৪। অ্যামিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? ক) তড়িত্ প্রবাহ খ) বিভব পার্থক্য গ) আলোক ঔজ্জ্বল্য ঘ) দীপন ক্ষমতা উ: ক ১৫। ইলেক্ট্রন প্রবাহের সময় কিসের সাথে সংঘর্ষে লিপ্ত হয়? ক) প্রোটন খ) ফোটন গ) অণু-পরমাণু ঘ) পজিট্রন উ: গ অনুধাবনমূলক ১৬। নিচের কোনটি বিদ্যুত্ অপরিবাহী বা অন্তরক? ক) রাবার খ) পিতল গ) তামা ঘ) লোহা উ: ক ১৭। নিচের কোনটি বৈদ্যুতিক বর্তনীতে সমান্তরাল সংযোগে যুক্ত করতে হয়? ক) ব্যাটারী খ) অ্যামিটার গ) গ্যালভানোমিটার ঘ) ভোল্ট মিটার উ: ঘ ১৮। অ্যামিটারকে বর্তনীর সাথে কিভাবে সংযুক্ত করতে হয়? ক) শ্রেণি সমবায়ে খ) সমান্তরাল সমবায়ে গ) বর্তনীর কেন্দ্রে ঘ) দুটি রোধের মধ্যবর্তী উ: ক ১৯। টেলিভিশন চালাতে কোন বিদ্যুত্ ব্যবহার করা হয়? ক) পর্যাবৃত্ত প্রবাহ খ) অপর্যাবৃত্ত গ) স্থির প্রবাহ ঘ) ডিসি প্রবাহ উ: ক ২০। কোন পরিবাহকের মধ্যে তড়িত্ প্রবাহিত হবে কিনা তা কিসের উপর নির্ভর করে? ক) পরিবাহকের ইলেক্ট্রনের সংখ্যা খ) পরিবাহকের ইলেকট্রনের গতি গ) রোধের হার ঘ) পরিবাহকের দু’প্রান্তের বিভব পার্থক্য উ: ঘ ২১। সমান্তরাল সংযোগের সুবিধা কী? ক) দুটি বাল্বের একটি ফিউজ হলেও অপরটি জ্বলবে খ) দুটি বাল্বের একটি ফিউজ হলে অপরটিও ফিউজ হবে গ) বিদ্যুত্ খরচ কম হয় ঘ) বিদ্যুত্ খরচ বেশি হয় উ: ক ২২। ঘরবাড়িতে বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য সাধারণত কোন ধরনের বর্তনী ব্যবহূত হয়? ক) সমান্তরাল খ) শ্রেণি গ) খোলা ঘ) মিশ্র উ: ক প্রয়োগমূলক: ২৩। দুটি সমধর্মী চার্জ পরস্পরকে কী করে? ক) আকর্ষণ খ) বিকর্ষণ গ) আকর্ষণ ও বিকর্ষণ ঘ) সবকটি উ: খ