রোদেরা হাসে বৈশাখী দুপুরে
খেলে যে দস্যি ছেলেরা পুকুরে
গাছের শাখায় পাখিদের গান,
মাঝির সুরেতে ভাটিয়ালীর টান,
বৈশাখ এলো নতুনের মেলায়
সবুজে ভাসে প্রকৃতির ভেলায়।
ফুলেরা হাসে মায়াবী লতায়,
আনন্দে মাতোয়ারা বৈশাখী কথায়।
বাসনা জাগে কত না চাওয়া-
বৈশাখ মানে তো নতুনকে পাওয়া।