ধনবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:০৮

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ করার অভিযোগে সোহেল রানা (২৮) নামের ধর্ষককে পুলিশ আজ মঙ্গলবার গ্রেফতার করেছে। 

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, উপজেলার পাইস্কা ইউনিয়নের দড়িচন্দবাড়ীা গ্রামের আয়নাল হকের ছেলে এবং মুদী দোকানী সোহেল রানা গত সোমবার ভোরে একই গ্রামের এক স্কুলছাত্রীকে বাড়ির উঠানের বাথরুমে একা পেয়ে মুখে গামছা গুঁজে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানানো হলে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। লোকলজ্জার ভয়ে মেয়েটি সারাদিন মনমরা হয়ে না খেয়ে বাড়িতে অনবরত কান্নাকাটি করতে থাকে। 

আরও পড়ুন: দাবানলে পুড়ে ছাই ঘুমন্ত জনপদ, নিহত ৫০

পরে বা-বামা বিষয়টি জানতে পেরে গত সোমবার রাতে ধনবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করলে থানা পুলিশ আজ মঙ্গলবার সেহেলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। আর ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।  

ইত্তেফক/কেকে