ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী শুক্রবার থেকে শুরু হয়ে ৮ জুন পর্যন্ত কয়েকটি পর্যায়ে অনুষ্ঠিতব্য রোডমার্চ যে কোন মূল্যে সফল করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার বিকালে রাজধানীর পুরানা পল্টন কার্যালয়ে অনুষ্ঠিত রোডমার্চ কর্মসূচির প্রস্তুতি সভায় দলের প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম এ ঘোষণা দেন। তিনি বলেন ‘নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্যা বেস্ট’ এই নীতিতে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর জমিনে দ্বীন বিজয়ী করার মিশন নিয়ে ইসলামী আন্দোলনের সবাই কাজ করছে। রোডমার্চ কর্মসূচিতে সরকার বাধা দেয়ার চেষ্টা করলে ইসলামী জনতা সমুচিত জবাব দিবে।
সভায় দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারি মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, অ্যাডভোকেট আবদুল মতিন, মুফতি হেমায়েতুল্লাহ, আলহাজ্ব আবু সাঈদ সিদ্দীকি প্রমুখ উপস্থিত ছিলেন।
