কর্মী নিহতের ঘটনায় জামায়াতের নিন্দা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২১:২৭
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে পঞ্চগড়ে ছাত্রলীগ, যুবলীগের হামলায় জামায়াত কর্মী আবু-তালিব নিহত হওয়ার ঘটনা ও দেশব্যাপী আওয়ামী লীগ এবং পুলিশের তাণ্ডবতা ও সংবাদপত্রের স্বাধীনতা হরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এ নিয়ে গত ৪৫ দিনে গণহত্যার শিকার হয়েছে ২১৮ জন। সরকার গণহত্যা, গণগ্রেফতার, গণনির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার যে পরিকল্পনা নিয়েছে দেশের জনগণ তা কখনো বাস্তবায়ন হতে দেবে না।