১৭ ও ১৮ এপ্রিল হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম নাঙ্গলবন্ধ স্নান উত্সব উদযাপিত হবে। এ উত্সবে দেশ ও দেশের বাহিরে থেকে লক্ষ লক্ষ ভক্ত এদিন নারায়ণগঞ্জে নাঙ্গলবন্ধে আসে। ঐ দুইদিন বিএনপির হরতাল হলে তীর্থ যাত্রীরা আসতে পারবে না। তাই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে আবেদন করে। ঐ আবেদনে সাড়া দিয়ে ঐ দুই দিন হরতাল না দেওয়ায় বিএনপি ও বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
