গতকাল সন্ধ্যায় উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলার গৌরীপুর, নদমোল্লা, ধাওয়া ও তেলিখালিসহ বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে এই টর্নেডো বয়ে যায়। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ১৫ মিনিটব্যাপী এই টর্নেডোয় ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুত্ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও এ পর্যন্ত কারো নিহত হওয়ার কথা জানা যায়নি।
