অতিরিক্ত যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশু ও মহিলাসহ অন্তত-৩৫ জন যাত্রী আহত হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে ৫৫ জন যাত্রী। গুরুতর আহত ২৫ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্লা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
কুমুদিনী হাসপাতালে চিকিত্সাধীন আহত যাত্রী সুরুজ, জয়নাল ও জনিসহ অনেকেই জানান, ভুয়াপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অন্য যানকে ওভার টেক করতে গিয়ে চালকের অসতর্কতার কারণে বাসটি রাস্তা থেকে ছিটকে অন্তত ২৫/৩০ ফুট নিচে পড়ে। মির্জাপুর হাইওয়ে থানার ওসি যোবাইদুল আলম জানান, এ ব্যাপারে হাইওয়ে থানায় মামলা হয়েছে। বাস চালক পালিয়েছে।
