স্বেচ্ছাসেবক লীগ রূপনগর থানা কমিটি গঠন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:১২
সম্প্রতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের অধীনস্থ রূপনগর থানা শাখার কমিটি গঠন উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশ্বের চৌধুরী। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফরিদপুর রহমান খান ইরান, সাংগঠনিক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে স্বেচ্ছাসেবক লীগ রূপনগর থানা কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি- মো. বাবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন প্রমুখ। আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। -প্রেস বিজ্ঞপ্তি