শান্তিবাগে দুই নির্মাণ শ্রমিক নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:১৫
রাজধানীর শান্তিবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন আজিজুল ও আবু বকর। এ ঘটনায় আহত আব্দুল কাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। নিহতদের সহকর্মী মামুন ও আতাহার জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে মালিবাগ শান্তিবাগ নূর মসজিদ সংলগ্ন নির্মাণাধীন ৮ম তলা ভবনের ৭ম তলার বাইরে প্লাস্টারের কাজ করার সময় বাঁশের মাচা ভেঙে যায়। এতে ৩ নির্মাণ শ্রমিক নিচে পড়ে যান। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা আজিজুল ও বকরকে মৃত ঘোষণা করেন।