উত্তরায় সিঙ্গারের শোরুমে আগুন ব্যাপক ক্ষতি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:১৫
রাজধানীর উত্তরায় সিঙ্গারের শো রুমে আগুন লেগে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বুধবার বেলা পৌনে ১টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় পৌনে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, একটি ৬ তলা ভবনের নিচতলায় সিঙ্গারের শোরুমে বেলা পৌনে ১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে শোরুমের অধিকাংশ মালামাল পুড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। মালিক পক্ষের দাবি আগুনে তাদের ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।