সৈয়দ রেজাউল হায়াত স্মরণসভা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:১৭
বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ ও স্বরাষ্ট্র সচিব মুক্তিযোদ্ধা সৈয়দ রেজাউল হায়াতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মরহুমের ধানমন্ডির বাসভবনে পরিবারের পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এসএ সামাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সাবেক সচিব ওয়ালি উর রহমান, সাবেক বিজ্ঞান সচিব কারার মাহমুদুল হাসানসহ সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি