বিদ্যুতের তার ছিঁড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৭
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাম্বুবান গ্রামে মেইন লাইনের বৈদ্যুতিক তার ছিঁড়ে গত মঙ্গলবার এক শিশু মারা গেছে এবং ৮ শিশু আহত অবস্থায় পাঁচবিবি ও জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছে। গ্রামের ১০/১২ জন শিশু সকাল ৮টার দিকে তাদের বাড়ির পাশে ফাঁকা জায়গায় খেলা করছিল। এসময় তাদের উপরে বৈদ্যুতিক লাইনের মেইন তার ছিঁড়ে পড়লে নূর ইসলামের ছেলে সাইনুল (৭), হাসানের ছেলে মারুফ (১২), সাহারুলের ছেলে রনি (১৩), রহিমের ছেলে ইমরান (১২), আনিসুরের ছেলে আহসান হাবিব (১০), আব্দুল মাজিদের ছেলে বাবলু (৯) এবং মাহবুবুর রহমানের ছেলে মোহন (৯) মারাত্মক আহত হয়।