‘মিউজিক ক্লাব’-এ রেজওয়ানা চৌধুরী বন্যা

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৩০

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এর বিশেষ আয়োজনে গাইবেন বরেণ্য সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় বিশেষ বিশেষ সময়ের গান গাওয়ার পাশাপাশি তিনি রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।

মিউজিক ক্লাবের এই বিশেষ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব।