শোক সংবাদ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:০৭
মাহমুদুল আওয়াল সিরাজগঞ্জ সদর ফুলবাড়ী মাওলানা ভাসানী রোডস্থ নিবাসী কোর্ট পুলিশ ইন্সপেক্টর মাহমুদুল আওয়াল খান (৫৭) গত সোমবার জয়পুরহাট পুলিশ অফিসার্স ক্লাবে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। নামাজে জানাজা শেষে সিরাজগঞ্জ পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। মজিবুর রহমান লস্কর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মজিবুর রহমান লস্কর (৯০) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি পুত্র, চার কন্যা রেখে গেছেন। তিনি বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) কর্মকর্তা হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জাতীয় রাজস্ব বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমজাদ হোসেন পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা চাটমোহর ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের ভাই আমজাদ হোসেন (৬৫) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ছেলে-মেয়ে, স্ত্রী ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।