সাকো ওয়াচের ওমেগা বুটিক উদ্বোধন

ব্যবসায়ীরা আরামে ব্যবসা করছেন —পরিকল্পনা মন্ত্রী

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৩৭

সাকো ওয়াচ বাংলাদেশে বিশ্বখ্যাত হাতঘড়ির ব্র্যান্ড ‘ওমেগা বুটিক’ এর নতুন শোরুম খুলেছে। রবিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের নিচতলায় ওমেগা বুটিকের সুপরিসর শোরুমটি উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব। কর পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা এখন আরামে ব্যবসা করছেন। তিনি দেশে ঘড়ির ফিতা বা অন্যান্য যন্ত্রাংশ উত্পাদনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য সাকো ওয়াচসহ ঘড়ি ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, ওমেগা বুটিক শোরুম এমন একটি হাতঘড়ির দোকান যেখানে আগ্রহী ক্রেতারা ওমেগার সব মডেলসহ বিশ্বখ্যাত অন্যান্য ব্র্যান্ড যেমন বুমেমার্সার, রেমন্ডউইল, মন্টব্লাঁ, অরিয়েন্ট, রোমার, পিয়েরেলাইনার কিনতে পারবেন। নতুন শোরুমটিতে রয়েছে ক্রেতাদের বসার জায়গা, ডিসপ্লে সেন্টার, মেরামত সেন্টার ও অফিস। এখানে গ্রাহক সব সেবা নিতে পারবেন। অনুষ্ঠানে সাকোর চেয়ারম্যান এম আতিকুর রহমান বলেন, ব্রিটিশ আমল থেকে বংশানুক্রমভাবে তাদের পরিবার ঘড়ির ব্যবসা করে আসছে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী, অ্যাম্বাসেডর জামিল, ব্যবসায়ী মোহা. ডাবলু চৌধুরী, লাভলু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।