নওগাঁয় মাইক্রোসহ চালক নিখোঁজ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫২
ফজল হোসেন (৪৫) নামের এক মাইক্রোবাস চালক ১৪ এপ্রিল সকালে নওগাঁ শহর হতে কয়েকজন যাত্রীসহ রাজশাহীর তাহেরপুরে যাওয়ার পর থেকে মাইক্রোবাসসহ নিখোঁজ হয়েছে। মাইক্রোবাসের মালিক আখতার আহমেদের ছেলে এমএম সিদ্দিকী জানান, গাড়িচালক ঘটনার দিন সকাল ১০টার দিকে নওগাঁ শহর ত্যাগ করে। ঘণ্টা দুই পর থেকে চালক ফজল হোসেনের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় মাইক্রোবাসের মালিক পক্ষের আশংকা সংঘবদ্ধ ছিনতাইকারী গ্রুপের সদস্যরা গাড়িটি ভাড়া নেয়ার নামে চালক ফজলকে হত্যা করে মাইক্রোবাসটি ছিনতাই করেছে। এদিকে ফজল হোসেনের সন্ধানের দাবিতে জেলার কার ও মাইক্রোবাস চালক কল্যাণ সমিতি গতকাল বৃহস্পতিবার শহরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।