কাঠালিয়ায় টর্ণেডো দুর্গতরা আকাশের নিচে রাত কাটাচ্ছে

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৪
ঝালকাঠির কাঠালিয়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, গত দুইদিনেও প্রশাসনের পক্ষ থেকে কোন সাহায্য আসেনি। এদিকে গত ৪০ ঘণ্টা ধরে কাঠালিয়া উপজেলার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ায় বন্ধ রয়েছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিটন নকীব অভিযোগ করে জানান, ২/৩ দিন অতিবাহিত হলেও প্রশাসন খোঁজ-খবর নিচ্ছে না। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় কালবৈশাখী ঝড়ে ঝালকাঠির কাঠালিয়ায় ব্যাপক ক্ষতি, একটি কলেজ ও দুইটি মাদ্রাসাসহ দেড়শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রকাশ, ৩০ মিনিট স্থায়ী এ ঝড়ে ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।