সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরস্থ (৩/১৪, ব্লক জি, লালমাটিয়া, কাজী নজরুল ইসলাম রোড) আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল এম এ মাদ্রাসা, এতিমখানা ও জৈনপুরী দরবার শরীফ কমপ্লেক্সে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা বলেছেন, বর্তমানে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে তাতে ঐ এতিমখানা চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এতিম শিক্ষার্থীরা অর্ধাহারে, অনাহারে দিনাতিপাত করছে। আমাদের দুঃখ-কষ্টের কোন শেষ নেই। তিনি বলেন, আমরা ন্যায় বিচার দেখতে চাই, আইনের শাসন চাই। দ্রব্যমূল্য হ্রাস ও জানমালের নিরাপত্তা চাই। অন্যথায় বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতির জন্য আমাদের অভিভাবক ক্ষমতাসীন সরকারকেই আল্লাহ ও জনগণের নিকট দায়ী থাকতে হবে। তিনি নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিয়ে দেশের পরিস্থিতি শান্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।- প্রেস বিজ্ঞপ্তি
