গ্যালারি জলরং-এ চলছে ‘বাংলাদেশের মুখোশ’ শীর্ষক প্রদর্শনী। এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষক শিল্পী হামিদুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী আইভি জামান খান, সুকুমার পাল, সাইদুল হক জুইস প্রমুখ। গুলশান নিকেতনের ব্লক-এ’র রোড-৩ এর এই গ্যালারিতে ১২ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনী ২৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
বর্তমানে বাংলাদেশে দুই ধারার মুখোশ দেখা যায়- একটি লোকায়ত বা ঐতিহ্যবাহী ধারা; অন্যটি শহুরে চারুশিল্পীদের নির্মিত আধুনিক ধারা। ঐতিহ্যবাহী ও আধুনিক এই উভয় ধারার মুখোশ নিয়ে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক ৩০ জন শিল্পীর মুখোশ দিয়ে সাজানো হয়েছে এই বিশেষ প্রদর্শনী।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন নেন্দেল দেব শর্মা, নিমাই মালাকার, তরুণ ঘোষ, সুকুমার পাল, সাবিন শাহ্?রিয়ার, ফারুক আহমেদ, আব্দুল মোমেন মিলটন, আমানুল্লাহ খান, অমিত কোচ, অনন্যা দে, মোবাশ্বির আলম মজুমদার, পিন্টু দেব, ঋতুপর্ণা ধর, সাদিয়া শারমিন, সজিব পাল, শ্যামল সূত্রধর, শাহাবুদ্দিন, সুমনা হক মিতু, তপন কুমার মালাকার, জয়ন্ত তালুকদার, মো. মাহমুদুল হাসান, পলাশ চৌধুরী, নাজমা বেগম, তুষার দে দীপ, সাইদুল হক জুইস, আব্দুর রহিম এবং সন্দীপ কুমার দেবনাথ। -বিডিনিউজ
