হার্ট অ্যাটাক ! শরীরের অন্যতম ভাইটাল অরগান হার্টের রক্তনালীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া বা রক্তনালী সরু হওয়ার কারণে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় মূলত হার্ট অ্যাটাকের সৃষ্টি হতে পারে। আর এক্ষেত্রে রক্তের কোলেস্টেরল হার্ট অ্যাটাকের জন্য প্রধানত দায়ী। কারণ যার রক্তে যত বেশি পরিমাণ কোলেস্টেরল থাকে তার হার্টের রক্তনালীতে কোলেস্টেরল জমে প্ল্যাক তৈরি হয় তত বেশি। আর এই প্ল্যাক হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ‘ডিপোজিশন অব কোলেস্টেরল অ্যাট দ্য আর্টারিয়াল ওয়াল’ অর্থাত্ হার্টের করনারি ধমনীর ভিতরের দেয়ালে চর্বি জমে যাওয়া। আমেরিকান হার্ট এসোসিয়েশনের মতে যার হার্টের রক্তনালীতে চর্বি বেশি জমবে তার আকস্মিক হার্ট অ্যাটাকের ঝুঁকি তত বেশি। তাই হার্ট অ্যাটাকের হাত থেকে নিজেকে রক্ষার জন্য ধূমপান বর্জন করুন, স্বাস্থ্যকর খাবার খান, তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন, ফলমূল এবং শাক- সবজি বেশি খান, লবণ ও চিনি কম খান, নিয়মিত শারীরিক পরিশ্রম করুন, বেশি বেশি হাঁটার অভ্যাস করুন, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, রক্তে কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখুন। বয়স চল্লিশ বা তার বেশি হলে প্রতি ছয় মাসে একবার রক্তে চর্বির পরিমাণ পরীক্ষা করুন ও অতিরিক্ত মানসিক চাপ কমাতে চেষ্টা করুন
