পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একাত্তরে বিভিন্ন মিশনে কর্মরত থেকে যেসব বাংলাদেশি কূটনীতিক মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদের ধারাবাহিকভাবে সম্মাননা দেয়া হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফখরুদ্দিন হলে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাবেক কূটনীতিক মহিউদ্দিন আহমেদ ১৯৭১ সালে দিল্লি ও কলকাতা মিশনে কর্মরত মোস্তাফিজুর রহমান, আমজাদ হোসেন প্রমুখের স্মৃতিচারণ করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
এ সময় মহিউদ্দিন আহমেদ, কলকাতা ও দিল্লি মিশনে কর্মরত শাহাবুদ্দিন ও আমজাদ হোসেনকে আগামীতে স্বাধীনতা সম্মাননা দেয়ার দাবি জানান। স্মৃতিচারণের পুরোটাই ছিল কলকাতার উপ-হাইকমিশনার হোসেন আলী প্রসঙ্গ নিয়ে, যিনি প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন হাইকমিশনে।
