ফটিকছড়ির ঘটনায় আরো ১৮ জন রিমান্ডে

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩১
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজিরহাট এলাকায় আওয়ামী লীগের মিছিলে সহিংস হামলার ঘটনায় আরো ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করতে আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শর্মিষ্ঠা রায় লাভলি গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার রাত ও গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরীর চকবাজার, ফটিকছড়ি, ভুজপুর, রাউজান, সীতাকুণ্ড ও মীরসরাই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়। ভুজপুর থানার ওসি জানান, গ্রেফতারকৃতরা জামায়াত-শিবির কর্মী। ভুজপুর তাণ্ডবের ঘটনায় গতকাল পর্যন্ত ৭২ জনকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়েছে। ভুজপুর থানার কাজীরহাটে গত ১১ এপ্রিল আওয়ামী লীগের হরতাল বিরোধী শান্তি মিছিলে হামলায় ৩ ছাত্রলীগ কর্মী নিহতসহ শতাধিক ব্যক্তি আহত হন।