গলাচিপায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩৩
পটুয়াখালীর গলাচিপায় চোর সন্দেহে রাসেল (৩০) নামের এক যুবককে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে উপজেলার আমখোলা গ্রামে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার আমখোলা বাজারের শাহালম সিকদার তার দোকানের মালামাল ও মোবাইল চুরির সন্দেহে একই এলাকার মাদকাসক্ত রাসেলকে নিজ দোকান থেকে ধরে নিয়ে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ রাত ৩টার দিকে রাসেলকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিত্সার জন্য তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। পথিমধ্যে রাসেলের মৃত্যু হয়। গলাচিপা থানার উপ-পরির্দশক জানান, নিহত রাসেল মাদকাসক্ত ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।