গ্রুমিং

পড়াশোনার গতি বাড়াতে

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:০২
পড়তে বসে অনেক শিক্ষার্থীকেই কম পড়ে সন্তুষ্ট কিংবা বেশি পড়ে কম বুঝে তৃপ্ত থাকতে হয়। নিচে পাঠের ধীর গতি থেকে উত্তরণের জন্য কিছু পরামর্শ : এ ক্ষেত্রে নতুন শব্দ দিয়ে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করার বিকল্প নেই। এর বিকল্প কোনো কৌশলই কাজে আসবে না। নিয়মিত চর্চা করতে হবে। কোনো বিষয়ের শিরোনাম গুরুত্বের সাথে পড়তে হবে কারণ পুরো বিষয়ের একটা প্রচ্ছন্ন প্রতিচ্ছবি শিরোনামে প্রতিফলিত হয়। কোনো লাইনের বাম দিক থেকে ডান দিকে দৃষ্টি যথাসম্ভব দ্রুত চালানোর চর্চা করতে হবে। কোনো শব্দের ওপর দৃষ্টি যেন খুব বেশি সময় আটকে না থাকে। লেখার কিওয়ার্ড নির্বাচনে দক্ষ হতে হবে। স্কিমিং স্কিমিং শব্দটির অর্থ বাংলায় হচ্ছে দুধে ভাসমান সরকে আলতোভাবে তুলে আনা। একইভাবে আমরা কোনো একটি বিষয়বস্তু পড়ে অতি দ্রুত তার মূল ভাবটা বুঝে ফেলার চেষ্টা করতে পারি এবং এ প্রক্রিয়াকে বলে স্কিমিং। এ ক্ষেত্রে প্রথমেই যে বিষয়বস্তুটি স্কিম করা হবে তার শিরোনামটি মনোযোগ সহকারে পড়তে হবে। তারপর বাকিটুকু বুঝে বুঝে কয়েকবার রিডিং পড়তে হবে। এই প্রক্রিয়ায় পড়া দ্রুত স্মৃতিশক্তিতে আটকে থাকে। কেন্দ্রীভূত মনোযোগ যখন কোনো গুরুত্বপূর্ণ শব্দ অথবা তথ্যকে কোনো প্যাসেজে খুঁজে বের করা হয়, তখন খুব মনোযোগ সহকারে প্যাসেজের লাইনগুলো পড়তে হবে, যেন কোনো কিছু বাদ না পড়ে। মনোযোগের কেন্দ্রীভূত করা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই মনকে সরিয়ে নেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। বেখেয়ালি মন আবার কী করে মনোযোগী হতে সাহায্য করে? ব্যাপারটা অনেকের কাছেই অদ্ভুত মনে হতে পারে কিন্তু এটাই হতে পারে সবচেয়ে সহজ উপায়। যেমন ‘স্বর্ণখনি’ শব্দটি খুঁজছি, এখন ‘স্বর্ণখনি’ শব্দটি মাথায় রেখে লাইনগুলো দ্রুত পড়ে যেতে পারেন। এতে করে পুরো ব্যাপারটাই আপনার খুব সহজেই বোধগম্য হবে।