জন ক্রিস্টোফার ‘জনি’ ডেপের জন্ম, ৯ জুন, ১৯৬৩ সালে। একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা এবং মিউজিশিয়ান, ব্যতিক্রমী এবং অদ্ভুুত চরিত্রে রূপদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। জনি ডেপের অভিনীত চলচ্চিত্রসমূহ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ২.৩ বিলিয়ন ডলার এবং সারা বিশ্বজুড়ে ৪.৮ বিলিয়ন ডলার আয় করেছে। তিনি ৩ বার সেরা অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের জন্য ও ৮ বার গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। হলিউডি অভিনেতা জনি ডেপ এবং মরগ্যান ফ্রিম্যানকে একসঙ্গে দেখা যাবে নতুন সায়েন্স ফিকশন সিনেমা ‘ট্রানসেনডেন্স’-এ। খবরে জানা গেছে, সিনেমাটোগ্রাফার ওয়ালি ফিসটারের পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে সিনেমাটির মধ্য দিয়ে আর সিনেমাটিতে ডেপ এবং ফ্রিম্যান ছাড়াও অভিনয় করবেন রেবেকা হল। হলিউডের অনেকেই ভাবছেন বিখ্যাত সায়েন্স ফিকশন ‘২০০১ :স্পেস ওডেসি’ এবং ‘ইনসেপশন’ সিনেমা দুটির সঙ্গে কাহিনীর মিল থাকতে পারে। সিনেমাটিতে জনি ডেপ এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যিনি সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে একটি বিশেষ কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন।
