বিদেশে উচ্চমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও বৃত্তি লাভের জন্য শিক্ষার্থীদের কিছু আন্তর্জাতিক মানের সার্টিফিকেট যেমন—SAT, GRE, GMAT, IELTS, TOEFEL ইত্যাদি অর্জন করতে হয়। ঠিক তেমনি হোটেল শিল্পে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন এবং আন্তর্জাতিক স্বীকৃতির জন্য এখন আন্তর্জাতিক মানের সার্টিফিকেটও অপরিহার্য। আর এক্ষেত্রে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্টিফিকেটি হচ্ছে AHLEI (আমেরিকান হোটেল অ্যান্ড লজিং এডুকেশন ইনস্টিটিউট)। আর এখন বাংলাদেশে বসেই নেওয়া যাবে এই আমেরিকান সার্টিফিকেটটি। ঢাকার মহাখালীতে অবস্থিত দেশের একমাত্র সিঙ্গাপুরভিত্তিক হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নিউটন হোটেল স্কুল এখন বাংলাদেশের একমাত্র গ্লোবাল এডুকেশন পার্টনার (GAP)। এর ফলে এখন দেশে বসেই পাওয়া যাবে এই আমেরিকান হোটেল ম্যানেজমেন্ট সার্টিফিকেট। নিউটন হোটেল স্কুলে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক সার্টিফিকেট অর্জনের সুযোগ। এখানে প্রবেশের পর যে কারোর-ই মনে হবে তিনি একটি ফাইভ স্টার হোটেলে এসেছেন। ফাইভ স্টার হোটেলের পরিপূর্ণ আবহে এখানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে রয়েছে ফাইভ স্টার হোটেলের সব ধরনের সুযোগ-সুবিধা, লাক্সারিয়াস ল্যাব এবং ফুলটাইম দেশি-বিদেশি প্রশিক্ষক। এখানকার প্রতিটি প্রশিক্ষণ কক্ষ, প্রাকটিক্যাল ল্যাব, শিক্ষা উপকরণ আন্তর্জাতিক মানের। ফলে প্রশিক্ষণের পুরোটাই হয় হাতে-কলমে ও মানসম্পন্ন। আর তাই এ সেক্টরে চাকরির ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা থাকছেন এগিয়ে। নিউটন হোটেল স্কুলে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ক শর্ট সার্টিফিকেট কোর্সের মধ্যে রয়েছে—ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউস কিপিং সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং ইংলিশ ফর হোটেলস্। এ নিয়ে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :নিউটন হোটেল স্কুল, খাজা টাওয়ার (৯ম তলা), ৯৫ মহাখালী বাণিজ্যিক এলাকা, বীর উত্তম একে খন্দকার সড়ক, ঢাকা, অথবা কথা বলতে পারেন এই নম্বরে :০১৭৩৮৯৬৬৭৯৮, ০১৭৫৯১১১৪২১। হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ক্যারিয়ার সম্পর্কে আরও জানালেন কক্সবাজারের ফাইভ স্টার মানের হোটেল ওশান প্যারাডাইসের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের ডিরেক্টর ও এক্সিকিউটিভ শেফ এটিএম আহমেদ হোসেন। এ সেক্টরে দেশ-বিদেশে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে বললেন, প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ থাকার কারণে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছে আমাদের দেশ হয়ে উঠছে খুবই আকষর্ণীয়। বর্তমানে বাংলাদেশে গড়ে উঠছে নতুন নতুন পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট। বিশেষ করে কক্সবাজারেই গড়ে উঠেছে বেশকিছু আধুনিক হোটেল। এ বছরেই আরও কিছু হোটেল সেখানে কার্যক্রম শুরু করবে। এ ছাড়া ঢাকাতেও চালু হবে ফাইভ স্টার মানের বেশ কয়েকটি হোটেল। আহমেদ হোসেন আরও জানালেন, ফ্রন্ট অফিস অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং হাউজ কিপিং বিভাগগুলো-ই প্রধান। এসব বিভাগে কাজ শুরু করতে চাইলে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। পাশাপাশি এ সেক্টরে কাজ শুরুর পর নিজেকে কাজে দক্ষ করে তোলার বিষয়ে সচেতন ও ধৈর্যশীল হতে হবে। কাজের বিষয়ে আগ্রহী হতে হবে। তবেই ক্যারিয়ারে দ্রুত উন্নতি করা সম্ভব হবে। নিউটন হোটেল স্কুলের ম্যানেজার মার্কেটিং নুরুল হাসান জানালেন, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী ছাত্রছাত্রীদের যেমন ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য IELTS বাধ্যতামূলকভাবে দিতে হয় ঠিক তেমনি এ ধরনের হোটেল ম্যানেজমেন্ট কোর্সটি সম্পন্ন করাও অনিবার্য। এর মাধ্যমে তারা বাইরে লেখাপড়া করা অবস্থাতেই সম্মানজনক চাকরি ও উপার্জন করতে পারবে।
