নোটিশ বোর্ড

ডিআইইউ’তে নেটওয়ার্কিং কর্মশালা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:০৫
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে গত ৩০ মার্চ এমআই পাটোয়ারী অডিটরিয়ামে নেটওয়ার্কিংয়ের উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের বিষয়বস্তু ছিল ‘Workshop on Network Devices and their Practical Uses’। উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কেনিকিরো হ্যাগিহারা, পরিচালক ও সিটিও, ব্র্যাকনেট। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ডা. মুহম্মদ শহিদুল কাদির পাটোয়ারী, মাননীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সাবেক চেয়ারম্যান এবং প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু, প্রফেসর ড. মো. সানাউল্লাহ ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং এটিএম মাহবুবুর রহমান, চেয়ারম্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। উক্ত অনুষ্ঠানে ওয়ার্কশপ শেষে নেটওয়ার্কিংয়ের উপর কুইজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।