ফ্রি গ্রাফিক্স এডিটর

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:০৫
আমরা অনেকেই ফটোশপের উপর কিছুটা বিরক্ত। এর বিশালতা এবং জটিলতা দুটোই এটি ব্যবহার শেখার সবচেয়ে বড় অন্তরায়। তার উপরে এটি মোটেও ফ্রি নয়। তবে এটাও ঠিক এর তুলনাও নেই। এমন কোনো এডিটিংয়ের কাজ নেই যা ফটোশপ দিয়ে এডিট করা যায় না, বা গ্রাফিক্সের কাজ করা যায় না। তবে একই ধরনের কাজের উপযুক্ত এবং ব্যবহারে সহজ আরও অনেক সফটওয়্যারই এখন বাজারে ফ্রি পাওয়া যায়। তবে এর মধ্যে পেইন্ট ডট নেট অন্যতম। অন্য যেকোনো গ্রাফিক্স এডিটরের চেয়ে এর গতি অনেক বেশি দ্রুত। একটি ফ্রি ফটো ও ইমেইজ এডিটর যা উইন্ডোজের জন্যই সর্বপ্রথম তৈরি করা হয়। মূল্যবান এবং জটিল ধরনের সফটওয়্যারেই থাকে, এর নতুন ফিচার, পারফর্মেন্স উন্নয়ন, বাগ ফিক্স, আপগ্রেড ইত্যাদি বিভিন্ন সুবিধার জন্য এর আপডেটিং প্রক্রিয়াটি খুবই সহজ এবং সম্পূর্ণ ফ্রি।