কাউকে ক্ষমতা দেওয়ার আগে চিন্তা করা উচিত, লোকটি ক্ষমতা নিয়ে কী করবে। সে কি কোনো শুভ কাজে ক্ষমতার ব্যবহার করবে নাকি সে ক্ষমতা খাটিয়ে মানুষের অনিষ্ট করবে। ক্ষমতার এই বিপরীতধর্মী ব্যবহারের ওপর ভিত্তি করে ২০০৬ সালে ড্রিমক্যাচার ও দ্য অ্যাডভেঞ্চার কোম্পানি তৈরি করেছে অ্যাডভেঞ্চার-পাজল ভিত্তিক গেমস দ্য সেকরেড রিংস। গেমসের প্রথমে গেমার নিজেকে আবিষ্কার করবে একাকী অবস্থায় এমন এক পৃথিবীতে, যেখানে কোনো শুভ কাজকে স্বাগত জানানো হয় না। আজব এ স্থানে গেমারকে কুক্ষিগত করতে হবে সেকরেড রিং, যা গেমারকে বানিয়ে দেবে মহাপরাক্রমশালী। কিন্তু গেমারের কাজ হচ্ছে রিংগুলো উপযুক্ত লোকের কাছে ফেরত দেওয়া। যে রিংগুলো সংগ্রহ করে শক্তিধর হতে চায়। আর সে এই শক্তি ব্যয় করবে বিভিন্ন ধংসাত্মক কাজের পেছনে। গেমটার গেমপ্লে হলো ‘পয়েন্ট অ্যান্ড ক্লিক’ ঘরানার। অর্থাত্ মাউস দ্বারা ক্লিক করে করে এক স্থান হতে অন্য স্থানে যেতে এবং পাজল সল্ভ করতে হয়। গেমসের সাউন্ড এফেক্ট ও গ্রাফিক্স উভয় জায়গায় পুরোনো ভাবধারার সঙ্গে নতুন এফেক্টের সংমিশ্রণ ঘটানো হয়েছে। ফলে গেমসটি খেলার সময় অদ্ভুত এক ভালোলাগা পেয়ে বসবে গেমারের মধ্যে। খোঁজ নিতে :http://wii.ign.com/objects/800/800277.html
