প্রতিদিনের
তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
প ড়া র ব ই
নাট বল্টু
লেখক :মুহম্মদ জাফর ইকবাল
বইয়ের কথা :বল্টু। এক ক্ষুদে বৈজ্ঞানিকের নাম। তার গবেষণার বিষয়বস্তু আশপাশের পরিবেশ। সে সবকিছু নিয়ে প্রশ্ন করতে ভালোবাসে। তার আম্মুর কাছ থেকে গল্প শুনতে ভালোবাসে। বল্টুর আম্মু তাকে গল্পের বই থেকে গল্প পড়ে শোনাতে শোনাতে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। বল্টু কেমন করে যেন বর্ণমালা না চিনেই পড়তে শিখে গেল এবং মোটা মোটা বই পড়ে শেষ করে ফেলল। এর সাথে তার বিচিত্র আর মজার সব গবেষণা তো আছেই। বল্টু যেমন মহান ক্ষুদে বৈজ্ঞানিক তেমনি নান্টু হলো মহান ক্ষুদে দার্শনিক। ছোট্ট এই ছেলেটির চাল-চলন, কথাবার্তা সবকিছুতেই একটা ভাবগম্ভীর দার্শনিকতার ছাপ! আমেরিকা থেকে আসা ‘সায়েন্টিস্ট’ সবুজ ভাইয়াকেও বল্টু বোকা বানিয়ে দেয়।
কেন পড়বেন :দুই ক্ষুদে বিজ্ঞানী আর দার্শনিককে নিয়ে নানা বিস্ময়কর ঘটনায় সাজানো মজার উপন্যাস ‘নান্টুবল্টু’।
----
দে খা র ছ বি
প্যাপিলিয়ন
পরিচালক :ফ্র্যাঙ্কলিন জে. স্কাফনার
অভিনয় :স্টিভ ম্যাককুইন, ডাস্টিন হফ্ম্যান
ছবির কথা :‘প্যাপিয়ন’ হলো একটি ফ্রেঞ্চ শব্দ। এর অর্থ হলো ‘প্রজাপতি’। হেনরী চ্যারিয়ের বুকে অঙ্কিত প্রজাপতির উল্কি থেকেই এই নামকরণ। খুনের আসামি হিসেবে প্যাপিয়নকে যাবতজীবন কারাদণ্ড দিয়ে পাঠানো হয় ফ্রেঞ্চ গায়ানার ডেভিলস আইল্যান্ডে। এখানে তার সাথে পরিচয় হয় আরেক আসামি লুইস ভেগার সাথে। কিন্তু এতকিছুর পরেও প্যাপিয়ন হতাশ হয় না, মুক্ত জীবনের স্বপ্ন সে ছাড়ে না।
কেন দেখবেন :মুভির ব্যাপারে প্রথম যেটা বলার সেটা হলো, এই মুভিতে প্যাপিয়নের ভূমিকায় স্টিভ ম্যাককুইনের অভিনয়শৈলী। এই মুভিতেও ম্যাককুইন স্টান্ট করতে ছাড়েননি, মুভির শেষাংশে ক্লিফ থেকে লাফ দিয়ে পড়ার দৃশ্যটি তার নিজের অভিনয় করা।
----
ফ্যা শ ন
সানগ্লাস
বর্তমানে লাইফ স্টাইলে সানগ্লাস খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। পাশাপাশি রোদের তীব্র রশ্মিগুলোর ক্ষতিকর প্রভাব থেকে চোখকে মুক্ত রাখতে সানগ্লাসের কোনো বিকল্প নেই। অন্যদিকে শীতকালে ধুলার তীব্র যন্ত্রণার কথা তো বলার অপেক্ষা রাখে না। এমন একটি সময় ছিল যখন আমাদের অভিভাবকরা ভাবত সানগ্লাস বা কালো চশমা মূলত বখাটেপনার একটি অংশ। কিন্তু বাস্তবতা হলো কালো চশমা আমাদের আধুনিক লাইফস্টাইলের একটি অংশ হয়ে গেছে। চোখ হলো আমাদের শরীরের সবচেয়ে কমল ইন্দ্রিয়ের একটি। তাই এর যত্নই আমাদের সবচেয়ে বেশি নেওয়া প্রয়োজন। আবার ঋতুভেদে আমাদের শহরের ধুলাবালির প্রসঙ্গ তো থাকলই। শুধু রোদ কিংবা ধুলাবালি থেকে বলা নয়, আধুনিক লাইফ স্টাইলে চশমা একটি ফ্যাশন। প্রয়োজন এবং চাহিদার কথা বিবেচনা করে সানগ্লাস হয় ভিন্ন রকমের।
----
ত থ্য ক ণি কা
বাংলায় সার্চ ইঞ্জিন
এবার বাংলা নববর্ষে সারা বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষের জন্য সবচেয়ে বড় উপহার ছিল ইন্টারনেটে পূর্ণাঙ্গ বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা ডট কম’-এর আত্মপ্রকাশ। বাংলা ভাষায় যত রকমের তথ্য ইন্টারনেটে ছড়িয়ে রয়েছে, তা থেকে যেকোনো ইন্টারনেট ব্যবহারকারী তার প্রয়োজনীয় তথ্যটি খুঁজে নিতে পারবেন—এই অভাবনীয় ব্যবস্থাটি গড়ে তুলেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন শিক্ষকের নেতৃত্বে ১১ তরুণ শিক্ষার্থী। এই তরুণদের আমরা ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই প্রেক্ষাপটে পিপীলিকার শুভযাত্রা সম্পূর্ণ অভিনব নয় বটে, কিন্তু এটি আমাদের তরুণদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতার একটি বাস্তব দৃষ্টান্ত।
এর তাত্পর্য হচ্ছে, এই সক্ষমতা কাজে লাগিয়ে আমরা আরও অনেক বড় বড় উদ্যোগ নিতে পারি।
