উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন

‘জলবায়ু পরিবর্তন নিরসনে কবিতা ও বিজ্ঞানের সেতুবন্ধনঃ প্রেক্ষিত পানি’

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২০:৩২
উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সিভিল, এনভায়রনমেন্ট এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং-এর আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন নিরসনে কবিতা ও বিজ্ঞানের সেতুবন্ধনঃ প্রেক্ষিত পানি’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন সম্প্রতি উত্তরা ক্লাবের সানফ্লাওয়ার লাউঞ্জে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. একে আজাদ চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী)। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান কবি শেখ হাফিজুর রহমান এবং ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর অলোক কুমার ব্যানার্জি। সম্মেলনের টেকনিক্যাল পর্বে সভাপতিত্ব করেন প্রফেসর ড. বিলকিস আমিন হক, (ডিন, স্কুল অব সিভিল, এনভায়রনমেন্ট এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং)। এতে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ ও সমাজকল্যাণ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মোদাচ্ছের আলী, বিশেষ অতিথি ছিলেন কবি মহাদেব সাহা। সম্মেলনের তৃতীয় পর্বে ছিলো একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে সভাপতিত্ব করেন প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা, (প্রো-ভাইস চ্যান্সেলর, উত্তরা ইউনিভার্সিটি)। প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি। উক্ত সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা কবি ও বিজ্ঞানীরা যোগদান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তরা ইউনিভার্সিটির সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মিসেস সেলিনা সাজ্জাদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা লিঃ। -প্রেস বিজ্ঞপ্তি