গায়ে আগুন দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২০:৩২
গোপালগঞ্জে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাই সুবোধ রায় বাদী হয়ে নিহত ইতি তালুকদারের (২০) স্বামী মহাদেব তালুকদার, তার প্রথম স্ত্রী হাসি তালুকদার, শাশুড়িসহ ৪ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেছেন। কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এসআই জানান, পারিবারিক কলহের জের ধরে গত ১৭ মার্চ স্বামী মহাদেব তালুকদার দ্বিতীয় স্ত্রী ইতি হালদারকে মারপিট করে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ইতি জীবন বাঁচাতে বাড়ির পাশের পুকুরের পানিতে ঝাঁপ দেয়। অগ্নিদগ্ধ ইতিকে বাড়িতে রেখে গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিত্সার নামে অবহেলা করে মহাদেব তালুকদার। এ ঘটনার এক মাস পর গত বুধবার সন্ধ্যায় ইতি মারা যান। অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু থ্রি হুইলার, নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন বন্ধের দাবিতে ও বাস ভাংচুর এবং শ্রমিকদের মারপিটের প্রতিবাদে গোপালগঞ্জে গতকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে। গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম নতুন বাসস্ট্যান্ড, বেদগ্রাম মোড়, পল্লী বিদ্যুত্ মোড়, পুলিশ লাইন মোড়সহ ১০টি স্থানে গাছের গুড়ি ও গাড়ি দিয়ে অবরোধ সৃষ্টি করে গোপালগঞ্জ জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।