শুক্রবার সকালে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের দুই সুরা সদস্যকে গ্রেফতার করেছে। এরা হলেন উপজেলার ওফাপুর গ্রামের রহমত উল্ল¬াহ (৬৩) ও শফিকুল ইসলাম (৪০)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ সিকদার আককাছ আলী জানান, গত ৯ মার্চ জামায়াত-শিবির কর্মীরা হরতালে গাড়ি ভাংচুর, সরকারি কাজে বাধাদান, আওয়ামী লীগ নেতার বাড়ি-ঘরে আগুন দেয়াসহ বিভিন্ন অভিযোগে থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত পলাতক উক্ত দুই আসামিকে পুলিশ গ্রেফতার করে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
