গণসংহতি আন্দোলনের নেতারা বলেছেন, বর্তমানে দেশে যে সঙ্কট বিরাজ করছে তা নতুন কিছু নয়। নির্বাচন আর ভোটের রাজনীতির হিসাব-নিকাশই বর্তমান রাজনীতিতে সহিংসতার উত্স। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলা হয়।গণসংহতি ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আবু বকর রিপন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, প্রধান দুইটি জোট নিজেদের রাজত্ব প্রতিষ্ঠার জন্য মরিয়া। প্রতিহিংসার রাজনীতির কারণে বিরোধী দলে থাকার ঝুঁকি কোন দলই নিতে রাজি না। সে কারণেই যে কোন কায়দায় ক্ষমতায় যাওয়ার জন্য তারা দেশকে বার বার চরম নৈরাজ্যকর অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবদুস সালাম, আবুল হাসান রুবেল, বাচ্চু ভূঁইয়া, তাসলিমা আখ্তার, আলীফ দেওয়ান প্রমুখ।
