হিউম্যান রাইটস প্রেস অ্যাওয়ার্ড পেলেন মুনির উজ জামান

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:০৫
মিয়ানমারে সংখ্যালঘু উদ্বাস্তুদের সংগ্রাম নিয়ে হূদয়বিদারক ধারাবাহিক ছবি তোলার জন্য এএফপির ঢাকা ব্যুরোর ফোটো সাংবাদিক মুনির-উজ-জামান সমপ্রতি ১৭তম হিউম্যান রাইটস প্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন। ফিচার ফোটো সাংবাদিকতা ক্যাটাগরিতে এশিয়ান মিডিয়া অ্যাওয়ার্ডের এই অনুষ্ঠানে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন ৩৪ বছর বয়স্ক বাংলাদেশি এই তরুণ। হংকং-এর ফোটো সাংবাদিক সমিতি, আঞ্চলিক প্রতিনিধি ক্লাব এবং হংকংস্থ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যৌথভাবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে।-প্রেস বিজ্ঞতি