বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ গবেষণা নেটওয়ার্ক গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে সরকারি প্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, সংস্থা ও ব্যক্তি পর্যায়ে গবেষকদের সমন্বয়ে এটি গঠন করা হয়। বৈঠক আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্্ (বিসিসিপি) এবং জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ্্ (জেএইচএসপিএইচ)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. শেফায়েতউল্লাহ। সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম লস্কর। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মো. আজম-ই-সাদাত, স্টিভ এ. ট্যাম্পলিন এবং মোহাম্মদ শাহজাহান। -প্রেস বিজ্ঞপ্তি
