আজকের অনুষ্ঠান

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:০৬
শনিবার দারিদ্র্য বিরোধী মঞ্চ:খাদ্য অধিকার আইন-এর প্রয়োজনীয় ও বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় সভা, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাব। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি:মরহুম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্মরণসভা ও দোয়া মাহফিল, সকাল ১০টা, এনআইসিএইচআর, মহাখালী। হিউম্যান রিসোর্স অ্যান্ড হেলথ ফাউন্ডেশন:জনগণকে ধূমপানে নিরুত্সাহিত করার জন্য মানববন্ধন, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। জিয়া পরিষদ, ঢাকা মহানগর:অবরুদ্ধ গণতন্ত্র ঃ বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত্ শীর্ষক আলোচনাসভা, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাবের হলরুমে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ:ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনাসভা, সকাল ১০টা, পাবলিক লাইব্রেরি মিলনায়তন। গণফোরাম:জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যের লক্ষ্যে সমাবেশ, বিকাল ৩টা, মহানগর নাট্যমঞ্চ। বাংলাদেশ প্রজন্ম একাডেমী:বিচার বিভাগ দলীয়করণ ও বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ:বেকার প্রকৌশলীদের জন্য জব ওরিয়েন্টেশন প্রোগ্রাম, বিকাল ৪টা, আইইবির সেমিনার কক্ষ। জাতীয় প্রেসক্লাব:গোলাম কিবরিয়া রচিত গবেষণাগ্রন্থ হিস্ট্রি অব দি প্রেস ইন বাংলাদেশ-এর প্রকাশনা অনুষ্ঠান, বিকাল ৩টা, প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জ। আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন:সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশ, সকাল ১০টা, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। ব্র্যাক অডিটোরিয়াম : সকাল সাড়ে ৯টা, নগরায়ন ও বস্তিবাসীর উন্নয়ন বিষয়ক সেমিনারের সমাপনী অনুষ্ঠান।