বাঙালী সংস্কৃতির সোনালী অতীত ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে গ্রামীণ জনপদে নানা ধরনের উত্সবের আয়োজন করা হতো।
জারি, সারি, মুর্শিদী, ভাওয়াইয়া গান, গাজীর গীত, বিয়ের গীত, বিচার গান, কবি গান, ভাব গান, পালা গান, ধোয়া গান, ভাটিয়ালী গান, যাত্রাপালা, পুতুল নাচ, কানামাছি ভোঁ ভোঁ, দারিয়াবান্ধা, বৌচি, গোল্লাছুট, ইচিং-বিচিং-চিচিং-ছা, এক্কাদোক্কা, মোরগ লড়াই, ঘোরদৌড়, নৌকাবাইচ, লাঠিখেলা এবং জাতীয় খেলা হা-ডু-ডুসহ নানা ধরনের আয়োজন করা হতো বিভিন্ন এলাকায়।
এদিকে গ্রাম বাংলার সংস্কৃতি কিছুটা হলেও টিকিয়ে রাখতে বাংলা নববর্ষ উপলক্ষে আলোকিত রায়পুরা নামে একটি স্বেচ্ছসেবী সংগঠন আয়োজন করে ঐতিহ্যবাহী লাঠি খেলার। দ্বীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া এ খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষের ঢল নামে।
